বিএনপি

প্রধানমন্ত্রীর হঠাৎ সচিবালয়ে অভিযান! বদলে যাচ্ছে সব?

ব্যাপক আলোড়ন সৃষ্টি করে হঠাৎ করেই ঢাকার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে পৌঁছে তিনি নিজের দফতরে না গিয়ে সরাসরি ছুটে যান ৬ নম্বর ভবনের বিভিন্ন মন্ত্রণালয়ে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তিনি ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও আকস্মিক পরিদর্শন সম্পন্ন করেন। এই আকস্মিক পরিদর্শনের ফলে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অন্যান্য নির্ধারিত কর্মসূচিতেও বেশ কর্মব্যস্ত ছিলেন, তার এই আকস্মিক পরিদর্শন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button