বিএনপি

অবশেষে ধরা পড়ছেন দুই জেনারেল? ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর আবেদন!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ এবং সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে। রোববার সকালে ট্রাইব্যুনাল-২ এ এই আবেদন জমা দেন প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদের বিরুদ্ধে গুমের মামলা এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button