আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে বোমা ফাটালেন ট্রাম্প, যা ঘটল রাশিয়া-সহ বিশ্বে!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বক্তব্যে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সোমবার ট্রাম্প এই সময়সীমা পাঁচ দিনের জন্য স্থগিত করে ইরানকে আরও একটি সুযোগ দেওয়ার ইঙ্গিত দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘বৈরিতার সম্পূর্ণ ও সার্বিক সমাধান’ নিয়ে আলোচনা করেছে।

অন্যদিকে, ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং এই ‘ভুয়া খবর’ আর্থিক ও তেল বাজারকে প্রভাবিত করার জন্য ছড়ানো হচ্ছে। তবে, ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু প্রস্তাব পাওয়া গেছে এবং সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সিবিএস স্পষ্ট করেছে, এটি আলোচনার সম্ভাব্য পূর্বপ্রস্তুতি, আলোচনা নিশ্চিত বা চলমান নয়। হোয়াইট হাউসও সতর্কতামূলক অবস্থানে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত কোনো জল্পনা-কল্পনাকে চূড়ান্ত না মানতে বলেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button