আদালতে ঝুলে আছে চট্টগ্রামের দুই আসনের ভাগ্য! কী হবে শেষ পর্যন্ত?

দেশের দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের নির্বাচন ফলাফল এখনো স্থগিত, যা নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা। নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও দুই প্রার্থীর চূড়ান্ত ভাগ্য আদালতের রায়ের উপর নির্ভর করছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) এই আসনগুলোর ফল প্রকাশ করতে পারছে না।
চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী যথাক্রমে প্রায় ২০১ কোটি টাকা এবং প্রায় ১৭০০ কোটি টাকা ঋণ খেলাপি থাকার অভিযোগে অভিযুক্ত। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মামলার রায় বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজনৈতিক চাপমুক্ত থেকে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ঋণখেলাপি শুধু ব্যক্তিগত আর্থিক ব্যর্থতা নয়, এটি রাষ্ট্র ও জনগণের প্রতি প্রতারণা। তাই আদালতের ন্যায়সঙ্গত রায়ের প্রত্যাশায় দেশবাসী।
এই দুই মামলাকে শুধু আইনি বিষয় হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহির একটি বড় পরীক্ষাও বটে। অধিকারের মতে, ঋণখেলাপি বা আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।
ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকা দুই আসনের প্রার্থীরাও আদালতের রায়ের জন্য অপেক্ষা করছেন। প্রাপ্ত প্রাপ্ত ভোট অনুযায়ী, দুই আসনেই অভিযুক্ত প্রার্থীরা এগিয়ে আছেন। এই মামলার পরবর্তী শুনানি ২৮ এপ্রিল নির্ধারিত হয়েছে।





