আন্তর্জাতিক
ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা: দেশজুড়ে চরম আতঙ্ক, পাল্টা আঘাতের ঘোষণা!

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এবার কেঁপে উঠল ইরান। দেশটির পানি সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। শনিবার রাতে এই হামলার পর ইরানি সংবাদমাধ্যমগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খুজেস্তান প্রদেশের হাফতকেলে অবস্থিত পানি সরবরাহ কেন্দ্রটি ধ্বংসের মুখে পড়েছে, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানিয়েছেন, ইরান ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতিতে চলে। পূর্বে এমন হামলার পর ইরান এই অঞ্চলে সামরিক পাল্টা হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তাবরিজ, শিরাজ ও হরমোজগানেও হামলা হয়েছে। আইআরজিসি পাল্টা হামলার হুমকি দিয়েছে এবং মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার ঘোষণা দিয়েছে।





