আন্তর্জাতিক

ইরানের সবুজ সংকেতে খুললো হরমুজ প্রণালি, পাকিস্তানের জন্য আসছে বড় খবর!

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সাথে চুক্তি হওয়ায় তাদের দেশের আরও ২০টি জাহাজ হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি পেয়েছে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের পতাকাবাহী জাহাজগুলো এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে সহজে যাতায়াত করতে পারবে। ইসহাক দার আরও জানান, প্রতিদিন দুটি করে পাকিস্তানি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ পাড়ি দেওয়ার সুযোগ পাবে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই পথটি ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি পরিবহন করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা বাড়ার পর ইরান এই জলপথে নৌযান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, যার ফলে অনেক জাহাজ আটকে পড়েছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button