জাতীয়

সাগরের অতলে তলিয়ে গেল স্বপ্ন! অনাহারে মৃত্যু ২২ বাংলাদেশির, বাঁচল কেবল ২৬

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে এক মর্মান্তিক ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাডুবির কারণে নয়, বরং নৌকার যান্ত্রিক ত্রুটি ও দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার ফলে অনাহার ও পিপাসায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ এক অভিবাসনপ্রত্যাশীর ভাই।

জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে সাগরে ভাসমান অবস্থায় থাকার পর খাদ্য ও পানীয় সংকটে অনেক মারা যান। উদ্ধারকৃত ২৬ জনের মধ্যে ২১ জন বাংলাদেশি রয়েছে। নিহতদের মধ্যে ১০ জন সুনামগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ শুক্রবার ভোরে ক্রিট দ্বীপের কাছে ২৬ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের অনেককে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button