শেরপুরে ভয়াবহ সংঘর্ষে কাঁপলো মহাসড়ক, বাসের ১৫ যাত্রী আহত!

বগুড়ার শেরপুরে তিন ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি খালি ট্রাক ঘোরানোর সময় আলু বোঝাই একটি ট্রাকের সাথে স ম ঘ র্ষ ে র প র ঢ া ক া গ া ম ী ‘ এ স া ই প র ি হ ন ’ ব া স ন ি য় ন ্ ত ্ র ণ হ া র া ই এ ক ্ ট ি ে আ ট ক া ে আ হ ত হ য় ে ন ্ আ ে র া ।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত গাড়ির যাত্রী। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।





