মোদি সরকার কাঁপছে! নারী এমপির সাথে আপত্তিকর সম্পর্কের অভিযোগ, তোলপাড় ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, একাধিক নারী সাংসদকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রী বানিয়েছেন প্রধানমন্ত্রী। এই অভিযোগের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার। সম্প্রতি এক পডকাস্টে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তিনি সরাসরি অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রী নাকি শারীরিক সম্পর্কের মাধ্যমে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী বানিয়েছেন। তার মতে, এ বিষয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। স্বামীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর মধুপূর্ণিমা কিশওয়ার সামাজিক মাধ্যমে পোস্ট করে একই সুরে কথা বলেন। তার দাবি, প্রধানমন্ত্রী কিছু এমপিকে নাকি শারীরিক সম্পর্কের ভিত্তিতেই মন্ত্রী বানিয়েছেন, যা হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের নাম উল্লেখ করে ইঙ্গিত দেন, তাদের মন্ত্রী হওয়ার পেছনেও ‘বিশেষ পরিষেবার’ কথা শোনা যায়। এছাড়া তিনি সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, কীভাবে তিনি মন্ত্রী হলেন তা নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও, সেসব জনসমক্ষে আসেনি। কিশওয়ারের দাবি, ২০১৪ সালে বিদেশ সফরের সময়ও তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বিতর্কিত কথা শুনেছেন। উল্লেখ্য, মধুপূর্ণিমা কিশওয়ার একজন হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক এবং একসময় তিনি মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার এই হঠাৎ অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে, এই গুরুতর অভিযোগের স্বপক্ষে এখনো কোনো প্রমাণ সামনে আনতে পারেননি স্বামী বা কিশওয়ার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।





