আন্তর্জাতিক

ইরানকে কোথায় কখন হামলা করতে হবে! রাশিয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইরানকে এমন সব গোয়েন্দা তথ্য দিয়েছে যা ব্যবহার করে তারা মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিতে হামলা চালাতে পারে। সাংবাদিকদের সামনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেন।

প্রথমে, জেলেনস্কি একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে, রাশিয়ার স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, মধ্য ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের তেল কূপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। জেলেনস্কির অভিযোগ, এই তথ্য উপাত্ত ইরানকে হস্তান্তর করা হয়েছে, যা তাদের হামলায় সহযোগিতা করতে পারে।

যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট মনে করেন, যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট যেন তার দেশের রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার সক্ষমতাকে বাধাগ্রস্ত না করে, সেদিকে তিনি সচেষ্ট আছেন। বিবিসির এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button