রাজশাহী বিভাগ

সীমান্তে সক্রিয় চক্র! মানববন্ধনে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য, তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকের ভয়াল থাবা রুখতে এবার পথে নামল সচেতন নাগরিক সমাজ। শনিবার বিকেলে বাঙ্গাবাড়ি মাদক নির্মূল কমিটির উদ্যোগে তেলিপাড়া বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বক্তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদকের অবাধ প্রবেশ এবং চোরাচালানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গণি, বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে মাদকবিরোধী বার্তা দেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button