আন্তর্জাতিক

ইরান থেকে দ্রুত সরে আসছে যুক্তরাষ্ট্র? ভাইস প্রেসিডেন্টের কথায় চাঞ্চল্য!

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান শিগগিরই শেষ করে দেশটি সেখান থেকে সরে আসার পরিকল্পনা করছে। কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে ইরান সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করতে আরও কিছু সময় অভিযান চালানো হবে। এর ফলে জ্বালানির দাম কিছুটা বাড়লেও তা সাময়িক বলে উল্লেখ করেন তিনি। ভ্যান্স আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ইরানে অবস্থান করতে আগ্রহী নয়, কাজ শেষ হলেই দ্রুত সরে আসবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button