আন্তর্জাতিক
ইসরাইলি বাহিনী কি ভেঙে পড়ছে? সেনাপ্রধানের বক্তব্যে তোলপাড়!

ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধ এবং একাধিক ফ্রন্টের প্রচণ্ড চাপে ইসরাইলি সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে সেনাপ্রধান জানান, রিজার্ভ বাহিনী আর চাপ সহ্য করতে পারছে না। অতি রক্ষণশীল ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ কিছু আইনি সংস্কারে সরকারের ব্যর্থতার কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। তিনি উল্লেখ করেন, গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিমতীরসহ বিভিন্ন সক্রিয় ফ্রন্টে লড়াই করতে গিয়ে সেনাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইসরাইলের সামরিক প্রস্তুতিতে মারাত্মক ধস নামতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।





