জাতীয়

বৈশ্বিক সঙ্কটেও দেশে হিলিয়াম গ্যাসের অভাব নেই! জানেন কি কেন?

আন্তর্জাতিক বাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ কিছুটা কমলেও বাংলাদেশে বর্তমানে এই গ্যাসের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৮ মার্চ) রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে হিলিয়াম গ্যাসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাই দেশের হাসপাতালগুলোতে এমআরআই স্ক্যানসহ অন্যান্য জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ প্রায় এক-তৃতীয়াংশ কমে যাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প এবং চিকিৎসা খাতের অত্যন্ত জরুরি এমআরআই মেশিন পরিচালনা ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতি দেশের স্বাস্থ্যখাতে যাতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button