আন্তর্জাতিক

ইরানের শীর্ষ নেতা কি মৃত? ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি!

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর দাবিতে। তিনি দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হয় মৃত, না হয় খুবই খারাপ অবস্থায় আছেন। ট্রাম্পের মতে, ইরানে এই মুহূর্তে কোনো কার্যকর নেতা নেই।

ফ্লোরিডার মিয়ামিতে একটি ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইরানের নেতৃত্ব ও প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তাদের নেতারা সবাই মৃত। তাদের সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ খামেনি) আর সর্বোচ্চ পর্যায়ে নেই, তিনি মারা গেছেন। আর তার ছেলে মোজতবা হয় মারা গেছেন, নয়তো খুবই খারাপ অবস্থায় আছেন।” তিনি আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী সম্পূর্ণ অকার্যকর এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতাও বিপন্ন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হামলায় পরিবারের আরও অনেক সদস্যের পাশাপাশি মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন এবং মোজতবা নিজে আহত হন। আহত অবস্থাতেই তাকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়। যদিও কিছু মার্কিন সংবাদমাধ্যম গুরুতর আহতের কথা বলেছে, একাধিক ইরানি সূত্র জানিয়েছে যে মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং তা প্রাণঘাতী নয়। যুদ্ধের পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে মস্কোতে যান এবং সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button