জাতীয়
ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধের হুঁশিয়ারি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী যা বললেন!

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানা এখনই বন্ধ করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক মেডিকেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রয়োজনীয় জমি, আমানতের দলিলপত্র, হাসপাতালের সুবিধা বা রোগী কিছুই নেই এমন অনেক প্রতিষ্ঠান চলছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং প্রশিক্ষণহীন চিকিৎসকের হাতে জনগণের জীবন আজ চরম নিরাপত্তাহীন। প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিটি মেডিকেল কলেজকে একটি ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ বজায় রাখতে হবে, নতুবা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





