বিশ্ববাজারে তেলের দামে কি ঝড় আসছে? যা ঘটল রাতে!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এক লাফে দাম প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে। শুক্রবারে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারসের দাম ১১৪ ডলার অতিক্রম করেছে, যা ৫.৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারস ৬.১৮ শতাংশ বেড়ে ইতোমধ্যে ১০০ ডলার পেরিয়ে গেছে। ফেব্রুয়ারির শেষ থেকে ব্রেন্ট তেলের দাম প্রায় ৪৫ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অস্থিরতার মধ্যেই রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য।





