আন্তর্জাতিক
পাকিস্তানকে ঘিরে রহস্যময় বৈঠক! আসছেন ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রী, যা ঘটছে রাতে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসছে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত থাকবেন সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ। উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের এই সফরে আসছেন তারা। আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং চার দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হবে। সফরকালে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই বৈঠক চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি সমন্বিত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





