চট্টগ্রাম বিভাগ

পহেলা বৈশাখে ইলিশের দামে তোলপাড়! সাড়ে ৭ হাজারে এক মাছ, কারণ জানলে অবাক হবেন

পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ইলিশের বাজারে রেকর্ড দাম উঠেছে। শনিবার (২৮ মার্চ) সকালে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৭ হাজার ৫০০ টাকায়। মণ হিসেবে এই মাছের দাম লাখের ঘর ছাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে।

পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনার পর স্থানীয় পাইকারদের মধ্যে এটি কেনার জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। অনেক ব্যবসায়ী খোলা ডাকে অংশ নেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ জাকির হোসেন ৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ খুবই কম। সাগরে সেভাবে মাছ ধরা পড়ছে না। বলেশ্বর নদীতে পাওয়া যাওয়া এই বড় আকারের ইলিশটি তাই বিশেষ আকর্ষণে পরিণত হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে বড় ইলিশের চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় এমন দাম বলে আশঙ্কা করছেন তারা। ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা আলহাজ জাকির হোসেন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা থাকায় তিনি সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছেন। এটি তিনি ঢাকায় পাঠিয়ে দিয়েছেন, যেখানে এটি আরও বেশি দামে বিক্রি হবে বলে আশা করছেন।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, আগামী মাসে মাছের প্রজনন ও বৃদ্ধির জন্য সরকার গভীর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করবে। এই নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে ভবিষ্যতে সাগরে ও নদীতে আরও বড় আকারের মাছ পাওয়া যাবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button