ছুটি শেষে খুলছে স্কুল-কলেজ! হঠাৎ মন্ত্রণালয়ের নতুন নিদের্শে তোলপাড়

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে, স্কুল-কলেজ খোলার আগেই সেগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। এই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবার একটি আন্তমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে, যার আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঁচটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার মধ্যে রয়েছে- স্কুল-কলেজ খোলার আগেই সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রতিদিন পরিচ্ছন্নতা তদারকি জোরদার করা, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন।





