সিলেট বিভাগ

কমলগঞ্জে সাংবাদিককে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই! অবশেষে যা ঘটল…

মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে এক স্থানীয় সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আদমপুর-কমলগঞ্জ সড়কের ঘোড়ামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আকাশ আহমদ বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ডান হাতের হাড় ভেঙে গেছে এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। কমলগঞ্জ প্রেসক্লাব অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button