চট্টগ্রাম বিভাগ
মধ্যরাতে সীতাকুণ্ডে আগুনের লেলিহান শিখায় নিঃস্ব খামার মালিক! যা ঘটল জানলে শিউরে উঠবেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরু-ছাগলের খামারসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৪টি গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের ধারণা। আগুনের তীব্রতায় খামারের ভেতরে থাকা গবাদিপশু বের করে আনার সুযোগ পাননি মালিকরা। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





