আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে যা ঘটল… সাংবাদিক-স্বাস্থ্যকর্মীদের মৃত্যুতে বিশ্বজুড়ে তোলপাড়!

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় এক মর্মান্তিক ঘটনায় তিনজন সাংবাদিক এবং পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এএফপি-এর এক সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, সাংবাদিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় সাংবাদিকরা প্রাণ হারান। অন্যদিকে, দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আজ ভোরে একটি ইসরাইলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মীও নিহত হয়েছেন। ‘ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন’ তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে এবং নিহতদের নামও প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, জাওতার আল-গারবিয়া শহরে ইসরাইলি আগ্রাসী হামলার সময় মানবিক দায়িত্ব পালনরত অবস্থায় তারা শহীদ হয়েছেন।





