স্বাস্থ্যখাতে আলোড়ন! অবশেষে যা ঘটল… পদক জিতলেন তিনি!

আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই সম্মাননা অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
হামদর্দ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যখাতে অনবদ্য অবদান এবং আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হামদর্দ বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তার অভিজ্ঞ ও কার্যকর দিকনির্দেশনায় মার্কেটিং বিভাগকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন তিনি। তার নেতৃত্বে ‘আমরূপালি ফ্রুট সিরাপ’ সহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য বাজারজাত করা হয়েছে। এছাড়াও, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও প্রাকৃতিক ওষুধ রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
এই অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতারই প্রতিফলন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি গোটা হামদর্দ পরিবারের। হাজারো কর্মীর পরিশ্রম ও নিষ্ঠার ফল এই সম্মাননা। বিশেষ করে আমাদের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য বড় অনুপ্রেরণা।” তিনি তার এই অর্জন হামদর্দের চিফ মোতাওয়াল্লী এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করেন।
এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে হামদর্দ বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





