আন্তর্জাতিক

ন্যাটোর পাশে থাকবে না আমেরিকা? ট্রাম্পের ঘোষণায় তোলপাড়!

ইউরোপীয় মিত্রদের ইরান যুদ্ধে সহায়তা করতে অস্বীকৃতি জানানোর পর ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর এক স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করে। ট্রাম্প ন্যাটোর এই ভূমিকাকে একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি বিপুল অর্থ সাশ্রয় করবে, কারণ ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়। তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা সবসময়ই তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের আচরণের ওপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না?’ এর আগে ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে অন্য দেশগুলোকে তাদের যুদ্ধজাহাজ পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। তিনি এই অনুরোধকে ‘আনুগত্যের পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দেশগুলো তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ায় নৌযান পাঠানো তাদের জন্য ‘খুবই ছোট প্রচেষ্টা’। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘তারা যদি আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব?’

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button