খেলা
শেষ বলে যা ঘটল! প্রথমার্ধেই ভারতকে চেপে ধরল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। রোনান সুলিভানের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান সুপার সাব আবদুল রিয়াদ ফাহিম। এর খানিক পরেই প্রথমার্ধের বাঁশি বাজলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। এই গোল ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।





