আন্তর্জাতিক

জুড়ে বসে থাকা ৫০০ মার্কিন সেনা কাঁপছে! দুবাইয়ে ভয়ংকর হামলা ইরানের!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির দাবি, এই হামলায় অন্তত ৫০০ মার্কিন সেনা লক্ষ্যবস্তু হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি দাবি করেছেন, দুবাইয়ের দুটি স্থানে ৫০০-এর বেশি মার্কিন সেনা অবস্থান করছিল, সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইরানি বাহিনীর শক্তিশালী হামলার ভয়ে নিজেদের ঘাঁটি ছেড়ে বাইরে লুকিয়ে ছিল। যুলফাকারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই অঞ্চল আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং তাদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button