ইরানে পৌঁছে গেল উন্নত শাহেদ ড্রোন! মধ্যপ্রাচ্যে বড়The New York | জনতা টাইমস

মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, রাশিয়া ইরানের কাছে শাহেদ ড্রোনের আরও উন্নত সংস্করণ পাঠাচ্ছে। এতদিন ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি উন্নত শাহেদ ড্রোন ব্যবহার করলেও, এখন এসব ড্রোনে যুক্ত করা হয়েছে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধ ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। এই আধুনিক সংস্করণগুলোই বর্তমানে তেহরানে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
ইউরোপীয় কর্মকর্তারা ধারণা করছেন, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকের মাধ্যমে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে। সরবরাহকৃত ড্রোনের আকার বা এটি এককালীন নাকি ধারাবাহিক সরবরাহের অংশ, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলসও জানিয়েছেন, ইরান অন্য কোনো দেশ থেকে যা-ই পাক, তা তাদের অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার এই উন্নত ড্রোন ইরানের হাতে পৌঁছালে তা মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।





