ঢাকা বিভাগ

যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়! ছুটি শেষে যা ঘটল…

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে টোল আদায়ের পরিমাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা, যা একটি রেকর্ড।

সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামলাতে সেতুর দুই পাশেই মোট ১৮টি বুথ চালু রয়েছে। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথও রয়েছে। সার্বক্ষণিক টোল বুথগুলো চালু রেখে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button