জাতীয়

জন্মদিনে শাকিবের ‘রকস্টার’ লুক ফাঁস! এই কী দেখালেন নায়ক?

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান মালয়েশিয়ায় তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং করছেন। আজ (২৭ মার্চ) এই তারকা জন্মদিন। বিশেষ এই দিনে সিনেমার পরিচালক আজমান রুশো ভক্তদের জন্য উন্মোচন করেছেন ‘রকস্টার’ সিনেমার ফার্স্টলুক। প্রকাশিত লুকটি বর্তমানে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খান এমন স্টাইলিশ এবং ভিন্নধর্মী লুকে এর আগে কখনও ধরা দেননি। শুধু তাই নয়, ‘রকস্টার’ চরিত্রের জন্য গিটার বাজানোও শিখেছেন তিনি। সিনেমাটিতে শাকিব খানের লুক, গল্প এবং নির্মাণশৈলীতে নতুনত্ব আনার সবরকম প্রচেষ্টা করা হয়েছে। ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি এর আগে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ‘কাইজার’ ওয়েব সিরিজ এবং ‘মাইনকার চিপায়’ ওয়েব ফিল্মের মতো দর্শকপ্রিয় কাজের সাথে যুক্ত ছিলেন।

‘রকস্টার’ সিনেমাটি প্রযোজনা করছে নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান সান কমিউনিকেশন, যারা ‘মনপুরা’ এবং ‘হাওয়া’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে, তবে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর।

কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তাড়াহুড়ো করে নির্মাণ, দুর্বল ভিএফএক্স, সাধারণ মানের সাউন্ড ও গান—এসব কারণে অনেকেই সিনেমাটি নিয়ে হতাশ হয়েছিলেন। সেখানে কেবল শাকিব খানের অভিনয়েই কোনোমতে টিকে ছিল ছবিটি। ‘প্রিন্স’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ এবং জ্যোতির্ময়ী।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button