সিলেট বিভাগ

ধানের চারা নিয়ে সংঘর্ষে কৃষক খুন! এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানের চারা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মছরব আলীর সাথে ধানের চারা কাটা নিয়ে দুপুরে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত বিল্লাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button