অর্থনীতি

ডিপো থেকে তেল বিক্রি : সময় বদল, নতুন নিয়মে কী হবে?

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শনিবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় এই নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিপিসি’র অধীন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হবে। এর আগে এই সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা। এই পরিবর্তনের ফলে সারা দেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান থাকবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button