অর্থনীতি

ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আলু! যা ঘটল রাতে নিন বিস্তারিত

অবশেষে বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য ভিয়েতনামের দরজা খুলে গেল। দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এই বিশেষ অনুমতি দিয়েছে, যা দেশের কৃষিপণ্যের রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এই অনুমোদনের ফলে এখন থেকে সরকারিভাবে ভিয়েতনামে আলু রপ্তানি করতে পারবে বাংলাদেশ।

ভিয়েতনামের নিয়ম অনুযায়ী, আলু রপ্তানির অনুমতি পেতে দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন প্রয়োজন হয়। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ আমদানির অনুমতি দেয়। গত মে মাসে বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নিবন্ধনের আবেদন করা হয়েছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে ভিয়েতনাম সরকার এই চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লুৎফর রহমান জানিয়েছেন, এর ফলে বাংলাদেশি আলু রপ্তানিকারকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের প্রান্তিক কৃষকরাও সরাসরি উপকৃত হবেন। ভিয়েতনামে আলুর প্রচুর চাহিদা রয়েছে এবং এই রপ্তানি বাণিজ্য শুরু হলে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, আলুর পাশাপাশি তিলসহ অন্যান্য কৃষিপণ্য রপ্তানির পথও এতে সুগম হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button