জাতীয়

সংবিধান সংস্কারে বড় ঘোষণা! যা জানাল স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা ও গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে সমঝোতার মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন হবে। জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সেখানে বিস্তারিত আলোচনা হবে। ‘জুলাই জাতীয় সনদ’-এ যেসব বিষয় স্বীকৃত, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে খসড়া প্রণয়ন করা হবে। পরে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের পর থেকে আপনাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। এই ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয়, এটি দায়িত্ব, ত্যাগ ও সেবার প্রতীক। তিনি নবীন কর্মকর্তাদের সততা, সাহস ও মানবিকতার সাথে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button