রংপুর বিভাগ

ধানক্ষেতে মিলল ভ্যান চালকের লাশ! জলঢাকায় চাঞ্চল্য!

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬) উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মমিনুর রহমান গতকাল শুক্রবার বিকেলে তার বাবার ভ্যান (অটোরিকশা) নিয়ে জলঢাকার উদ্দেশ্যে বের হয়ে যায়। সারারাত বাড়ি না ফেরায় শনিবার সকালে থানায় একটি লাশ উদ্ধারের খবর শুনে পরিবারের লোকজন সেখানে গিয়ে মহাবীরের লাশ শনাক্ত করে।

কিশোর মহাবীরের এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button