আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ফোনে কেঁচো হয়ে গেলেন দুই মুসলিম নেতা! যা ঘটল

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে এক টেলিফোনিক আলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক ঘণ্টা ব্যাপী এই আলোচনায় দুই নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি ইরানের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেছেন এবং ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংলাপের পথ সহজতর করার জন্য পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।”

এদিকে, এই বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শনিবার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। জানা গেছে, মন্ত্রীরা রোববার থেকে দুই দিনব্যাপী এই আলোচনায় অংশ নেবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, পাকিস্তান সম্প্রতি তেহরানের মাধ্যমে ওয়াশিংটনের ১৫-দফা যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে। এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button