রংপুর বিভাগ

বিশ্বাসই হবে না! বাড়ির মধ্যে নারীর গলাকাটা লাশ, পাশে যা পাওয়া গেল…

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। উপজেলার পার আমলাগাছি এলাকায় মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে কবিতা বেগম (২৫) নামে এক ভাড়াটিয়া নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, নিহত কবিতা বেগম সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে পার আমলাগাছী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকালে ঘরের ভেতর বিছানায় কবিতা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখা যায়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ ও খণ্ডিত পুরুষাঙ্গ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button