আন্তর্জাতিক

নেতানিয়াহুকে দুষলেন মেয়র, কান্নায় ভেঙে বললেন ‘সব শেষ’

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলের বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলার ভয়াবহতা এতটাই যে, মারগালিওটের মেয়র আভিচাই স্টার্ন এক বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুষতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, সরকার সীমান্তবর্তী জনপদগুলোকে কোনো সাহায্য করছে না এবং সবকিছু ধ্বংস হয়ে গেছে।

বুধবার উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানরা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। জুমের মাধ্যমে বৈঠকে যোগ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মেয়র স্টার্ন বলেন, ‘কোনো রাষ্ট্র আমাদের সমর্থন করছে না। আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন!’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘হয় স্বীকার করুন যে আপনারা এটা সামলাতে পারছেন না, অথবা কিছু একটা করুন—ঈশ্বরের দোহাই!’ মেয়র নেতানিয়াহু সরকারের এই ভূমিকাকে ‘বড় পরাজয়’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ৮২টি অভিযান চালিয়েছে। তাদের হামলায় দুটি ইসরাইলি ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। গত সপ্তাহ থেকে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি বাহিনীর মধ্যে সীমান্তে তীব্র লড়াই চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button