আওয়ামী লীগ নিষিদ্ধ! তবুও নেতাদের উপস্থিতিতে চলছে বড় কর্মসূচি, জনমনে ঝড়ো প্রশ্ন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির বিভিন্ন কর্মসূচি পালনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি ঘোষিত এরেন্ডাবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মধ্যম সারির নেতা পপেল আহাম্মেদের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা ছুটিতে থাকায় এরেন্ডাবাড়ী ইউনিয়নের দায়িত্বে থাকা এসআই আব্দুল কাইয়ুম জানান, ওসি স্যার ছুটিতে আছেন, তিনি ফিরে এসে খোঁজখবর নিয়ে রিপোর্ট করবেন।
এদিকে, বিএনপির ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তাদের কর্মসূচি পালন করার কথা নয়। অন্যদিকে, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ সিরাজুল ইসলাম এটিকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে মন্তব্য করেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, এর আগেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ২১ ফেব্রুয়ারি ও ২৫ মার্চের মতো বিভিন্ন জাতীয় কর্মসূচিতে অংশ নিয়েছিল।





