জাতীয়

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বড় আশঙ্কার কথা জানা গেল, যা ঘটল রাতে!

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতির সম্ভাবনা নেই। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পেট্রল, অকটেন ও ডিজেলের মতো দাহ্য পদার্থ অবৈধভাবে মজুত করা বিপজ্জনক। তাই এই ধরনের মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে।

সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি এবং চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় তেল ক্রয় করছে। তাই সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। অবৈধ মজুতের মাধ্যমে অতিরিক্ত লাভের আশায় এই কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এদিকে, দেশের সব পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই অফিসার নিয়োগ করবে। অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধীনস্থ পেট্রল পাম্পগুলোর জন্য সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে অননুমোদিত মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এটি প্রতিরোধ এবং সরবরাহ শৃঙ্খলা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বিভিন্ন ডিপোতে মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button