স্পিকারের স্ত্রীর মৃত্যুতে তোলপাড়! হঠাৎ জানাজা ও দাফনের সময় পরিবর্তন!

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় তারা বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে। এরপর জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা এবং সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদুল ফিতরের পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





