অর্থনীতি
হঠাৎ যেভাবে বাড়ল তেলের দাম, বিশ্বজুড়ে আতঙ্ক!

বিশ্ববাজারে কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি ১১৮ ডলার ছাড়িয়ে গেছে, যা দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে সংকট তৈরি করেছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি ৮ দশমিক ১০ ডলার বেড়ে সর্বশেষ ১১৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং হরমুজ প্রণালীর অনিরাপদ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।





