খুলনা বিভাগ

রূপসায় স্ত্রীর মাথায় শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী খোকন শিকদার (৫৮) তার স্ত্রী খুরশিদা বেগমকে (৫০) শাবল দিয়ে মাথায় আঘাত করেন। ২৬ মার্চ সকালে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খুরশিদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ২৭ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পুত্র মিশকাত শিকদার বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ২৮ মার্চ অভিযুক্ত স্বামী খোকন শিকদারকে পুলিশ আটক করে। রূপসা থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button