আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আতঙ্ক! আমিরাতের শিল্পাঞ্চলে আগুন, যা ঘটল রাতের অন্ধকারে…

মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা চরমে। সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরের আলো ফোটার আগেই এই হামলার ঘটনা ঘটে, যা চরম আতঙ্ক ছড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে খলিফা ইকোনমিক জোন্স এলাকায় দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button