রাজশাহী বিভাগ

১০ দিন পর সোনামসজিদ বন্দরে অবশেষে খুলল আমদানি-রপ্তানির দুয়ার!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শনিবার সকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। এর আগে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে, ছুটির সময়েও পাসপোর্টধারী যাত্রীদের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট। এই বন্ধের ফলে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও, পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button