আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে গোপন চুক্তি! থাই জাহাজ পেল বিশেষ সুবিধা, ইরান দিল বড় আশ্বাস

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে অবশেষে এক অভূতপূর্ব চুক্তি করেছে ইরান। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, ইরানের বিশেষ অনুমতি পাচ্ছে থাই তেলবাহী জাহাজগুলো। এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে ইরান। এই চুক্তি থাইল্যান্ডের জ্বালানি আমদানির ক্ষেত্রে নতুন দুয়ার খুলে দেবে বলে আশা করা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য যে, সম্প্রতি হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি জাহাজ প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।





