ইলন মাস্কের উপস্থিতিতে ট্রাম্প-মোদি ফোনালাপ! যুদ্ধের কোন পথে এগোচ্ছে বিশ্ব?

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক জরুরি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তবে এই আলাপের সবচেয়ে বড় চমক ছিল, এতে যোগ দিয়েছিলেন বিশ্বখ্যাত বিলিয়নিয়ার ইলন মাস্ক। যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশীয় শীর্ষ নেতার মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি আলোচনা।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেন। হোয়াইট হাউস সূত্রে এটিকে একটি ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা বলে নিশ্চিত করা হয়েছে। যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে শীর্ষ নেতাদের আলাপে একজন বেসরকারি ব্যক্তির অংশগ্রহণ রীতিমতো অস্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই ফোনালাপ পরবর্তী বিশ্ব রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে, তা নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা।





