জাতীয়

দেশে হঠাৎ বিজিবি মোতায়েন! জ্বালানি তেলের মজুত নিয়ে যা ঘটল…

দেশের ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেলের মজুত প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দেশে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা রোধ, বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে কাজ করছে। গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ—এই ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button