আন্তর্জাতিক
ন্যাটোর দিকে ক্ষোভ উগড়ে দিলেন ট্রাম্প: মিত্রদের পাশে না থাকার ইঙ্গিত!

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পাশে না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে একটি বিনিয়োগ ফোরামে তিনি বলেন, ন্যাটো দেশগুলো যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করে, তাহলে যুক্তরাষ্ট্র কেন তাদের পাশে থাকবে? ট্রাম্পের এই মন্তব্য মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে মিলে ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নিলেও, ন্যাটো জোটের অনেক নেতাই এই পদক্ষেপের বিরোধিতা করেছেন এবং এ বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি। এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র প্রায় ১,০০০ সেনা সদস্য এবং একটি বিমানবাহী রণতরী ওই অঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।





