রাজশাহী বিভাগ
আমের গুটি দেখে চাষিদের মুখে হাসি, কিন্তু শঙ্কাও কম নয়!

আমের রাজধানীখ্যাত রাজশাহী অঞ্চলের গাছে গাছে এখন শোভা পাচ্ছে মটরশুঁটির মতো ছোট ছোট আমের গুটি। চারিদিকে ছড়িয়ে পড়া মিষ্টি ঘ্রাণ জানান দিচ্ছে আসন্ন আম মৌসুমের বার্তা। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। গত কয়েক সপ্তাহ ধরে আবহাওয়া অনুকূলে থাকায় আম চাষিরা বেশ আশাবাদী। তবে, বেশি ফলন হলেও দাম কমে যাওয়া এবং প্রক্রিয়াজাতকরণের অভাবে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।





